November 6, 2026, 3:24 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

মেধা ও যোগ্যতা দিয়ে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে : শিল্পমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যত দেশ গড়ার কারিগর। আমাদের শিক্ষার্থীদের মেধা, সামর্থ্য, দক্ষতা ও যোগ্যতা দিয়ে নিজেদের অভ্যন্তরীণ ও বিশ্ব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। শুধুমাত্র গতানুগতিক কাগুজে ডিগ্রি অর্জন করলেই চলবে না, যোগ্যতা দিয়ে দেশে-বিদেশে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতাও অর্জন করতে হবে।
মন্ত্রী আজ রাজধানীর আশকোনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) মিলনায়তনে আয়োজিত সপ্তাহব্যাপী ‘এনইউবি বিজনেজ ফেস্টিভ্যাল-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ‘ভিশন-২০৪১ : স্মার্ট বাংলাদেশ’ থিমের ওপর ভিত্তি করে এনইউবি বিজনেস অনুষদ এ ফেস্টিভ্যালের আয়োজন করেছে।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ খসরু চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ডি. লিট.। স্বাগত বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটির বিজনেজ অনুষদের ডিন প্রফেসর ড. নাজমুল আহসান খান।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবল নিজেদের স্বার্থে ব্যবসা করলে চলবে না, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি জানান, জাপান, ইউরোপ ও আমেরিকাসহ উন্নত বিশ্বে দক্ষ মানবসম্পদের যথেষ্ট চাহিদা রয়েছে। শুধু বহির্বিশ্ব নয়, ১৭ কোটি মানুষের বাংলাদেশও একটি বিশাল বাজার। এখানেও কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন, এসএমসিআইএফ, বিটাক, এনপিও প্রভৃতি দপ্তর-সংস্থা প্রশিক্ষণসহ আনুষঙ্গিক কার্যক্রমের মধ্যদিয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কাজ করে চলছে।
উদ্বোধনী দিনে ‘বিজনেজ কেইস এবং বিজনেজ আইডিয়া’ শীর্ষক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page