October 4, 2026, 10:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মেয়াদপূর্তির ৯০ দিন আগে সিটি নির্বাচন ; মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন সংশোধন আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। আগে হতো ১৮০ দিনের মধ্যে। এছাড়া মেয়র ও কাউন্সিলরদের ছুটি তিন মাস থেকে কমিয়ে একমাস করা হয়েছে।

আজ সোমবার (৭ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। পরে বিকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সচিব জানান, আইনের খসড়া অনুমোদন ফলে এখন থেকে একটি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন পরিষদ গঠন না হওয়া পর্যন্ত একজন প্রশাসক নিয়োগ দেওয়া হবে। শপথের পর নতুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ১০ কার্য দিবসের মধ্যে দায়িত্ব নিতে হবে। অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন আয়োজন করা হতো না। এখন মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে।

স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদনের ফলে সচিব পদ পরিবর্তন করে নির্বাহী কর্মকর্তা পদ দেওয়া হয়েছে।

এছাড়া ড্রেনেজ ব্যবস্থা এখন থেকে সিটি করপোরেশন দেখবে। এতদিন ওয়াসা দেখতো এই ব্যবস্হা।

সিটি করপোরেশনের আওতায় কোনও ব্যক্তিমালিকানাধীন ডোবা নালা পরিষ্কার না করলে জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে।



Our Like Page