September 11, 2026, 8:47 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে ঈদ উপলক্ষে ৫ টাকায় পছন্দের পোশাক ও খাদ্যসামগ্রী পেলো শিশুরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঈদ উপলক্ষে মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ভাবনা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র পাঁচ টাকার বিনিময়ে শিশুদের হাতে তুলে দিয়েছে পছন্দের পোশাক ও খাদ্যসামগ্রী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে ১০০ পথশিশু ও ৫০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তানভীর আল মামুন। অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারিক আহমেদ।

মাত্র পাঁচ টাকার বিনিময়ে নতুন পোশাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা। শুধু পোশাকই নয়, তাদের হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেদির রঙে। ছিল শিশুদের জন্য নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করা শিক্ষক এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page