April 4, 2026, 6:56 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মেহেরপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এ কর্মশালা আজ মঙ্গলবার জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্বাবধানে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.  সৈয়দ এনামুল কবির।

জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পার্থ প্রতিম শীল সভাপতিত্ব করেন।

দিনব্যাপী কর্মশালা বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণের জেলা ম্যানেজার মো. আছাদুজ্জামান, সমাজ সেবার উপপরিচালক মো. আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাসিমা খাতুন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, সোডাব এর প্রোগ্রাম ডিরেক্টর জন প্রবঞ্জন বিশ্বাস প্রমুখ।

কর্মশালায় এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page