October 12, 2026, 9:07 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে প্রেমের টানে পালিয়ে যাওয়া তিন মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ; ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনীতে প্রেমের টানে পালিয়ে যাওয়া তিন মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল হান্নান, রুমান আলী ও আলমগীর হোসেন। তাদের বাড়ি বিভিন্ন জেলায় হলে তারা ঢাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, গত রোববার (২৮ মে) গাংনীর দেবীপুর গ্রামের বাড়ি থেকে বামন্দী দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় তিন ছাত্রী। মাদ্রাসায় না গিয়ে তারা উধাও হয়ে যায়।

পরে উধাও হওয়া তিন ছাত্রীর পরিবার গত সোমবার (২৯ মে) গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিন ছাত্রীকে উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করে।

উদ্ধার হওয়ার তিন ছাত্রীর মধ্যে একজন অষ্টম শ্রেণির এবং অপর দুজন সপ্তম শ্রেণির ছাত্রী।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইসরাফিল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিন মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page