November 28, 2026, 10:30 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে বিভিন্ন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন জনপ্রশাসন মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমাজসেবা অধিদফতরের আওতায় মেহেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
পুলিশ সুপার এস এম নাজমুল হক ও সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০৪ জন রোগির মধ্যে ৫০ হাজার করে ৫২ লাখ টাকার চেক এবং ৫৯ জনের মধ্যে জেলা সমাজ কল্যাণ কমিটির আর্থিক অনুদানের ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page