April 7, 2026, 10:21 am
শিরোনামঃ
ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে বলল ইসরায়েল ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করলো যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে ৬০ লাখ টাকা মূল্যের ৩টি তক্ষকসহ র‌্যাবের হাতে এক ব্যাক্তি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৩টি তক্ষকসহ আব্দুল আজিজ (৬৭) নামের একজনকে গ্রেফতার করেছে গাংনী র‌্যাব ক্যাম্প।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে র‌্যাবের প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার (১৯ নভেমম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা থেকে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল আজিজ সরিষাডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, কয়েক বছর আগে খাগড়াছড়ির পাহাড়ের গাছ থেকে ৩টি তক্ষক ধরে আনেন আব্দুল আজিজ এবং নিজ বাড়িতে প্লাস্টিকের ঝুড়িতে রেখে লালন পালন করছিলেন তিনি।

সিপিসি ৩ র‌্যাব-১২ মেহেরপুর (গাংনীর) ক্যাম্প কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামের একজনকে গ্রেফতার করে। সেই সাথে তার হেফাজতে থাকা ৩টি তক্ষক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

গ্রেফতারকৃত আব্দুল আজিজ অবৈধভাবে বন্যপ্রাণি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা শেষে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page