March 27, 2026, 5:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

মোংলায় মুদি দোকানের গোডাউনে টিসিবির পণ্য !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মোংলায় একটি মুদি দোকানের গোডাউনে মিলেছে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য।

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে সেই পণ্য উদ্ধার করে উপজেলা প্রশাসন। এসব পণ্যের মধ্যে ছিল ৪০ বস্তা মশুরি ডাল ও ১১০ কার্টুন সয়াবিন তেল।

জানা গেছে, পৌর শহরের আঃ সামাদ সড়কের জালাল স্টোরে গোপনে এই পণ্য বিক্রি করে টিসিবির স্থানীয় ডিলার মোঃ খোকন। তবে সেই পণ্য পাইকরারী দরে বিক্রির আগেই জানাজানি হলে পরে তা উদ্ধার করা হয়।

দোকানটির মালিক মোঃ মনিরের ভাষ্য, এই পণ্য তারা ক্রয় করেনি ডিলার খোকন তাদের গোডাউনে স্বল্প সময়ের জন্য রেখেছেন।

এ বিষয়ে ডিলার খোকনের দাবি, পৌরসভার গোডাউনে জায়গা সংকটের কারণে বৃহস্পতিবার রাত ১১টায় জালাল ষ্টোরের গোডাউনে রাখা হয়েছে। ৪০ বস্তা মশুরি ডাল এবং ১১০ কার্টুন সয়াবিন তেল রাখা হয়েছে বলেও জানান তিনি। তবে এগুলো বিক্রি করেননি বলে দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ডিলার খোকন এভাবে সরকারি অনেক পণ্যই গোপনে বিক্রি করে থাকেন। তার প্রমাণ এই ঘটনা।

তারা আরও বলেন, টিসিবির পণ্য স্বল্প মূল্যে বিতরণ করার কথা। কিন্তু বাজারের দোকানের গোডাউনে এসব পণ্য পাওয়ার বিষয়টি রহস্যজনক। এসব বস্তাবন্দী সরকার ঘোষিত স্বল্প মূল্যের টিসিবির বস্তাবন্দী চিনি, ডাল ও তেল এই দোকানের গোডাউনে আসলো কিভাবে? নিয়মানুযায়ী সরকার ঘোষিত এসব পণ্য নির্ধারিত ব্যক্তির মাধ্যমে নির্ধারিত স্থানে পাওয়ার কথা ছিল।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, দোকানের গোডাউনে সরকারি কোন পণ্য রাখার কোন নিয়ম নাই। পৌরসভার নির্ধারিত গোডাউনে রাখবে। শুক্রবার উদ্ধারকৃত পণ্য দোকানের গোডাউনে রাখার বিষয়টি আমাকে অবহিত না করায় তিনি অপরাধ করেছেন।

এবিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page