October 7, 2026, 9:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

‘মোখা’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে : দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। কক্সবাজারের জন্য ৫৭৩টি আশ্রয়ণ প্রকল্প খোলা হয়েছে। প্রায় ৮ হাজার ৪০০ সিপিবি ভলান্টিয়ার সেখানে কাজ করছেন। এই দুর্যোগের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া কোস্টগার্ড কাজ করছে। আমরা কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক খবর নিচ্ছি।

শুক্রবার (১২ মে) বিকেলে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোখার যে পেরিফেরাল পার্ট আছে তা ৪০০ কিলোমিটার ব্যাস নিয়ে অগ্রসর হচ্ছে। এ পেরিফেরাল পার্ট সেন্ট মার্টিন এবং টেকনাফে আঘাত হানতে পারে।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নজর রাখছেন এবং ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছেন। আমরা চট্টগ্রাম এবং কক্সবাজারে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি।

তিনি আরও বলেন, সমন্বিতভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা এবং উদ্ধার তৎপরতা নিশ্চিত করতে আগামীকাল শনিবার সকালে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে।

এ সময় সাভার এনাম মেডিকেল কলেজের নার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সরা উপস্থিত ছিলেন।



Our Like Page