October 21, 2026, 11:58 am
শিরোনামঃ
সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব মদিনার আকাশে ৪ ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব ইরানে নেতানিয়াহুর হামলার পরিকল্পনায় ট্রাম্পের বাধা
এইমাত্রপাওয়াঃ

মোদির ঝোলা গুটিয়ে হিমালয়ে যাওয়ার সময় হয়েছে : কংগ্রেস নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০১৬ সালে করা তারই এক মন্তব্যের কথা মনে করিয়ে দিয়ে খোঁচা মেরেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মঙ্গলবার লোকসভার ভোট গণনায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আভাস মেলায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়েছেন তিনি। ভারতের এই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক্সে জয়রাম বলেছেন, ‌‘‘এখন ঝোলা গুটানোর সময় হয়েছে।’’ শুধু তাই নয়, ঝোলা গুটিয়ে নরেন্দ্র মোদিকে হিমালয়ের দিকে রওয়ানা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

২০১৬ সালের ৩ ডিসেম্বর মুরদাবাদের এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‘তারা আমার সর্বোচ্চ কি করতে পারে ভাই? না না, আমাকে বলুন, তারা কি করতে পারে? আমি একজন গরীব মানুষ, আমি একেবারে আমার ব্যাগ গুটিয়ে নিয়ে চলে যাব।’’

ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের দিকে ইঙ্গিত করে কংগ্রেস নেতা জয়রাম বলেন, আপনার সেই বিবৃতির কথা কি মনে পড়ে প্রধানমন্ত্রী? সময় চলে এসেছে। আপনার ব্যাগ গুটিয়ে নিন এবং হিমালয়ের দিকে রওয়ানা করুন।’’

মঙ্গলবার সকালে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী বারাণসী আসনে পিছিয়ে রয়েছেন। তবে তিনি বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের অজয় ​​রাইয়ের চেয়ে ১ লাখ ভোটে এগিয়ে রয়েছেন।

উত্তরপ্রদেশের মুরদাবাদে দেওয়া বক্তৃতায় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ২০১৬ সালে মোদি নিজেকে ‘ফকির’ হিসেবে উল্লেখ করে বলেছিলেন, তিনি তার ব্যাগ গুটিয়ে চলে যাবেন।

ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে নরেন্দ্র মোদির বিজেপি পেয়েছে ২৪১ আসন। আর জোটসঙ্গী তেলেগু দেশম পার্টি (টিডিপি)- ১৬, জনতা দল (ইউনাইটেড)- ১৪, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)- ৫ ও জনতা দল দুটি আসন পেয়েছে।

অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইনডিয়া জোট ২৩২ আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে কেবল কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। এছাড়া সমাজবাদী পার্টি- ৩৫, তৃণমূল কংগ্রেস- ২৯, দ্রাবিড় মুনেত্রা কাজগাম (ডিএমকে)- ২১, শিবসেনা (উদ্ধব ঠাকরে)- ১০, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার)- ৭, যুবজন শ্রমিক রাইঠু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি)- ৪ ও ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) – (সিপিআইএম) চারটি আসনে এগিয়ে আছে।

ভারতের ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের জন্য কোনও দল বা জোটের ২৭২ আসনে জয় দরকার।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page