September 29, 2026, 11:42 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মোদি-হাসিনার বৈঠক খুবই গুরুত্বপূর্ণ : ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের শীর্ষ ২০ অর্থনৈতিক দেশের জোট জি-২০ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

জি-২০ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকেও বসছেন শেখ হাসিনা।

আর প্রধানমন্ত্রীর এ সফরটিকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, ‘এটি উল্লেখ করতে হয় আমরা বাংলাদেশকে জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি খুবই কাছের এবং বন্ধুসুলভ প্রতিবেশী হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসেছেন এবং (ভারতের) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠক করবেন আর আমি মনে করি এ বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ।‘

এদিকে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার মোদির সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছিল। শেখ হাসিনার সঙ্গে বৈঠকের আগে মোদি মরিসাসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। মরিসাসের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মোদির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

শুক্রবার এক টুইট বার্তায় মোদি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বর্তমানে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনে প্রধান কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন তিনি। সূত্র: সিএনবিসি টিভি

 

আজকের বাংলা তারিখ



Our Like Page