March 11, 2026, 10:23 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দরিদ্র পীড়িতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রীমঙ্গলের দুই হাজারের বেশি দরিদ্র পীড়িত রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ সেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রম উদ্বোধন করেন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত ‘দি বাডস্ রেসিডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশে স্বনামধন্য বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা ও সিলেটের বিভিন্ন নামকরা হাসপাতালের শিশুরোগ, স্ত্রীরোগ ও প্রসূতি, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্টেরোলজি, ইউরোলজি, অর্থোপেডিক্স, জেনারেল প্র্যাকটিশনার, মেডিসিন, নাক-কান-গলা, নিউরোলজি বিভাগের ৩৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই মহতী কার্যক্রমে চিকিৎসাসেবায় অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান।

২০০১ সালে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page