October 23, 2026, 5:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজার সীমান্তে ১৪ জনকে পুশ ইন করল বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইচড়া সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে বাংলাদেশ সীমান্তে (পুশ ইন) ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। খবর পেয়ে তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয় বলে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানিয়েছেন।

আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গায়ের জোরে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে, আগ্রাসনকে ‘না’ বলুন: শফিকুর রহমানগায়ের জোরে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে, আগ্রাসনকে ‘না’ বলুন: শফিকুর রহমান
লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ১৪ জনকে ভারত থেকে ঠেলে দেওয়া (পুশ ইন) হয়েছে। তারা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন।

তাদের জিজ্ঞাসাবাদের পর পরিচয় নিশ্চিত হয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

এর আগে বুধবার সকালে সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৬০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page