October 17, 2026, 1:05 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে একই শিরোনামে ১৩ পত্রিকায় সংবাদ প্রকাশ ; কারণ দর্শানোর নোটিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহে একই সংবাদ একই শিরোনামে ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট সম্পাদক ও প্রকাশকদের কাছে কারণ দর্শাতে বলেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সাংবাদিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা স্বাক্ষরিত এক নোটিশে সম্পাদকদের ৫ কর্মদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, ৩০ মার্চ, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল—এই সাত দিনে পত্রিকাগুলো একই শিরোনামে একেবারে একই সংবাদ ছেপেছে, যা পত্রিকা প্রকাশের নীতিমালার পরিপন্থী।

নোটিশপ্রাপ্ত পত্রিকাগুলোর মধ্যে রয়েছে: দৈনিক আজকের ময়মনসিংহ, দেশের খবর, বিশ্বের মুখপাত্র, ঈশিকা, অদম্য বাংলা, সবুজ, আলোকিত ময়মনসিংহ, দিগন্ত বাংলা, জাহান, কৃষাণের দেশ, নিউ টাইমস, হৃদয়ে বাংলাদেশ এবং সাপ্তাহিক পরিধি।

এদিকে এই ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক আ ন ম ফারুক বলেন, এভাবে সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ অতীতে কখনও দেওয়া হয়নি। ডেকে নিয়ে সতর্ক করলে ভালো হতো।

আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, একই সংবাদ একাধিক পত্রিকায় একযোগে প্রকাশ পাবলিকেশন আইন লঙ্ঘনের শামিল। বিষয়টি নিয়ে সচেতনতা দরকার।

ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল জানান, একই ছাপাখানা থেকে একাধিক পত্রিকা ছাপা হয় এবং এক ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করেন। প্রশাসন ও তথ্য অফিসের নিয়মিত তদারকি জরুরি।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বলেন, এ ধরনের প্রকাশনা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। সঠিক তথ্য প্রচারের জন্য পত্রিকাগুলোকে নিয়ম মেনে চলতে হবে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, একই সংবাদ একাধিক পত্রিকায় একযোগে ছাপানোর বিষয়টি নজরে আসার পরই আমরা ব্যবস্থা নিয়েছি। সম্পাদকরা এসে বিষয়টি ব্যাখ্যা করলেই চলবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page