September 9, 2026, 7:38 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দুলাল মিয়া (৫৪) নামে এক ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুলাল মিয়া ওই গ্রামের মৃত সুরুজ মাস্টারের ছেলে। তিনি স্থানীয় মুন্সিরহাট বাজারে ধানের ব্যবসা করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে দুলাল মিয়া বাজার থেকে বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি হয়তো ব্যবসায়িক কাজে কোথাও অবস্থান করছেন। তবে সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে ফারুক হাজীর পুকুরপাড়ে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ধোবাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বাড়ির অদূরে পুকুরপাড় থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page