November 21, 2026, 4:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে মা-শিশুসহ ৩ জনকে গলাকেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ময়মনসিংহের ভালুকায় ২ শিশু সন্তানসহ মাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিক অবস্থায় পুলিশের সন্দেহ, এই ঘটনায় নিহত নারীর দেবর জড়িত। তাকে ধরতে র‍্যাব, ডিবিসহ পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম এ তথ্য জানান।

কাজী আকতার উল আলম জানান, নিহতের দেবর নজরুল ইসলাম এর আগের একটি হত‍্যা মামলার অজ্ঞাত আসামি হয়ে ২ বছর জেল খেটেছেন। এছাড়াও তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের নানা তথ‍্য রয়েছে। তাকে ধরতে পারলে এই হত‍্যাকাণ্ডে মূল রহস‍্য স্পষ্ট হয়ে যাবে।

নিহতরা হলেন- গৃহবধূ ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)। নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিল নামে একটি পোশাক কারখানা চাকরি করেন। পরিবার নিয়ে তিনি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডে হায়উম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে কাজে যাওয়ার পর বাসায় ফিরে এসে রফিকুল বাড়ির দরজায় তালা লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপরই স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে।

এদিকে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও তাদের সঙ্গে একই বাসায় থাকতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page