September 25, 2026, 1:46 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব থাকবে, ততক্ষণ বৈধ প্রতিরোধ চলবে : ইরানি রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ওমানে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুসা ফারহাঙ্গ বলেছেন, যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ পন্থায় প্রতিরোধ চলবে।

গতকাল (বৃহস্পতিবার) ওমানের ন্যাশনাল ডিফেন্স কলেজে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেছেন। অনুষ্ঠানে তিনি ইরান এবং ওমানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিন এবং লেবাননের পরিস্থিতি উল্লেখ করে মুসা ফারহাঙ্গ বলেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ হচ্ছে একটি স্বাভাবিক জবাব।

তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়ে দিচ্ছে যে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা শুধুমাত্র দখলদারিত্বের অবসানের মধ্যদিয়ে অর্জন করা সম্ভব। এর পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা জরুরি।

মধ্যপ্রাচ্য বর্তমানে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলো উল্লেখ করে মুসা ফারহাঙ্গ বলেন, ইরান এবং ওমানের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা প্রতিবেশী ও বন্ধুপ্রতিম সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল। তিনি বলেন, তেহরান ও মাস্কাটের মধ্যকার এই সম্পর্ক পারস্পরিক আস্থা এবং বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page