September 5, 2026, 9:18 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

যত বড় প্রতাপশালী হোক কাউকেই ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না।

আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাঁদাবাজি যেন কোন অবস্থাতে না হয়। চাঁদাবাজরা যত বড়ই প্রতাপশালী হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না।”

তিনি বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হলেও আরও উন্নতির জায়গা রয়ে গেছে। সেসব নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি যেন কোনো অবস্থাতেই না হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাস্তা দখল করে দোকান দেয়া হচ্ছে। মোহাম্মদপুরের অবস্থা এখন উন্নয়ন হয়েছে। মোহাম্মদপুরের মতই গোটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনব।”

তিনি আরও বলেন, “ঢাকায় মাঠ পর্যায়ে যেসব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন তারা অনেকেই নতুন এসেছেন। তাদের অলিগলি চেনার সুযোগ দিতে হবে। রিকশা মূল সড়কে আসা বন্ধ করতে বলা হয়েছে। তাদের চার্জিং পয়েন্ট বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলা হবে।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page