ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরে নাশকতা মা্মলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্লাকে (৫৪) পুলিশ আটক করেছে। আটক আব্দুর রউফ মোল্লা উপজেলার ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার ধোপাদী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ধোপাদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তবে এ ঘটনায় বিস্তারিত তথ্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর কিছু জানানো হয়নি।