October 14, 2026, 6:49 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক

ইয়ানূর রহমান : যশোরের ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজার এলাকায় বেনাপোল-যশোর মহাসড়কের উপর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু (২১) নামে এক যুবককে নাভারন হাইওয়ে পুলিশ আটক করেছে । এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নাভারণ হাইওয়ে থানা পুলিশের একটি দল নিয়মিত দিবাকালীন মোবাইল ডিউটি করছিল। এ সময় নাভারণ থেকে যশোরগামী একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাঁদের থামার সংকেত দেওয়া হয়। তখন একজন মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। অপর ব্যক্তিকে ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটক শামীম বাবু বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের সোহেল রানার ছেলে।

এ ঘটনায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখে নাভারণ হাইওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ৩৬২ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page