November 5, 2026, 3:09 pm
শিরোনামঃ
যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ইয়ানূর রহমান : যশোরের ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে আরো এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে লাউজানীতে এই দুর্ঘটনা ঘটার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।বর্তমানে ওই নারীর মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

এদিকে স্থানীয়দের ধারণা, ওই নারী অন্য কোনো স্থান থেকে এসে ঘটনাস্থলে আত্মহত্যা করে থাকতে পারেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (০৪ নভেম্বর) ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ট্রাক দ্বিখণ্ডিত হয়ে চালক নিহত হওয়ার ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page