November 27, 2026, 6:56 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত

ইয়ানূর রহমান : যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক রিফাত হােসেন (২৪) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার কোদলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে রোহিতা বাজার এলাকায় রুহুল আমিন পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রিফাতের মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে দুজনই সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় রুহুল আমিনের মৃত্যু হয়।

নিহতের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page