October 9, 2026, 3:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

যশোরের অভয়নগরে আফিল ট্রেড থেকে সার চুরি মামলায় আরও এক জনকে আটক

ইয়ানূর রহমান : যশোরের আফিল ট্রেড থেকে ১২০ টন সার চুরি মামলায় আরও এক জনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় সার বিক্রির ৯৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আটক হাসান খান বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড় সন্নাসী গ্রামের হারুন অর রশিদের ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা
হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসেন।

তিনি আরও জানান, এ মামলার আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হাসানের সম্পৃক্ততার বিষয়টি জানানয়। পরে আটককৃতদের মধ্যে সোহাগ হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনিও একই তথ্য দেন। সে তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাগেরহাট জেলার সদর উপজেলা ও রামপাল উপজেলায় অভিযান চালানো হয়। রামপালে নিজবাড়ি থেকে আটক করা হয় হাসান খানকে। পরে তার স্বীকারোক্তিতে বাড়ি থেকেই সার বিক্রির ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে
শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, উল্লেখ্য, অভয়নগরে সার আমদানিকারক মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের চীন থেকে আমদানি করা সরকারি ভর্তুকির ১৩০০ টন ডিএপি সার দুটি লাইটার জাহাজে মোংলা থেকে নওয়াপাড়ায় আসার পথে গত ১১ সেপ্টেম্বর চোরেরা ১২০ টন সার চুরি করে নিয়ে যায়। এ সার চুরি হওয়ায় অভয়নগর থানায় মামলার পর তদন্তের দায়িত্ব আসে ডিবির কাছে।ঘটনার পরপরই ডিবি পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া সারের মধ্যে ৮০ টন সার উদ্ধার করে। একই সাথে সার চুরির
সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক। সর্বশেষ বৃহস্পতিবার সারারাত বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে হাসানকে আটক করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page