September 28, 2026, 12:41 pm
শিরোনামঃ
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া
এইমাত্রপাওয়াঃ

যশোরের অভয়নগরে ট্রাকচাপায় কৃষক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরের অভয়নগরে ট্রাকচাপায় এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া আলীপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক আবুল কালাম (৫৫) উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম জানান, মঙ্গলবার সকালে কৃষক আবুল কালাম বাইসাইকেলে করে সবজি নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। আলীপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে গেলে ট্রাকটি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page