October 10, 2026, 3:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোরে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক ; কাস্টমস কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এনফোর্সমেন্ট অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হওয়া যশোরের বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী এনজিও কর্মী হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। গতকাল সোমবার বিকেলে যশোরের বেনাপোল কাস্টমস হাউস এলাকায় অভিযানে তারা ধরে পড়েন।

আজ দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের কাছে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

দুদক জানায়, রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার সরকারি কর্মকর্তা হয়েও ক্ষমতার অপব্যবহার করে শুল্কায়নে সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে অবৈধ সুবিধা দেয়ার বিনিময়ে ঘুষ আদায় করতেন। সহযোগী হাসিবুর রহমান তার হয়ে ঘুষের টাকা সংগ্রহ করতেন। সোমবার বিকেলে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিবুর রহমানকে দুদক টিম আটক করে। এরপর মঙ্গলবার দুপুরে যশোর শহরের কারবালা রোড এলাকা থেকে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকেও গ্রেপ্তার করে দুদক।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

দুদক সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় যশোরের বিজ্ঞ জেলা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page