April 11, 2026, 4:52 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলের সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের বিরুদ্ধে পৌরসভার কোটি কোটি টাকার দূর্ণীতি প্রমান পাওয়ায় দূর্ণীতি বিরোধী ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বেনাপোল সচেতন নাগরিক কমিটি। অবশ্য এ ঘটনার প্রতিবাদে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এক সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার ১৬ মার্চ বেলা ১১টার সময় বন্দর নগরী বেনাপোল পৌরসভার রাজপথে সচেতন নাগরিক কমিটির সকল শ্রেণি পেশার নারী পুরুষের সমন্বয়ে এই বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়। নাগরিক কমিটির সদস্যরা এসময় দূর্ণীতিবাজ মেয়রের বিরুদ্ধে ঝাড়ু হাতে শ্লোগান দেন এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আইনের আওতায় আনতে প্রতিবাদী কন্ঠ তোলেন।

বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল বলেন, বেনাপোল ট্রাক টার্মিনাল সহ পৌরসভার বিভিন্ন অর্থ আত্মসাৎ সহ মেয়রের বিরুদ্ধে অনেক দূর্ণীতির অভিযোগ রয়েছে। আমরা চাই বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ বলেন, সাবেক মেয়র আশরাফুল আলম লিটন জনগন ও পৌরসভার কোটি কোটি টাকা তসরুপ করেছে আমরা সেই টাকার সঠিক হিসাব সহ অতিদ্রুত তার বিচার দাবী করছি।

বিক্ষোভ সমাবেশে এসময় সচেতন নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে নাগরিক কমিটির পক্ষ থেকে  বেনাপোল পৌর সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

এদিকে একই দিন দুপুরে নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে এ ঘটনার প্রতিবাদে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এক সংবাদ সম্মেলন কওে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page