February 18, 2026, 12:48 am
শিরোনামঃ
আইনমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খানের নিয়োগে ঝিনাইদহে আনন্দের জোয়ার দেড় বছর পর নির্বাচিত সরকার পেল বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ফের শুরু নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন মন্ত্রীরা পেলেন কে কোন মন্ত্রণালয় বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি পবিত্র রমজানে ঝিনাইদহের ৪০ হাজার মানুষ পাবে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বঙ্গোপসাগরের দুই স্থান থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে বনদস্যুরা
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল সীমান্তে ‘মাদক চোরাকারবারীকে’ লক্ষ্য করে বিএসএফের গুলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তের ওপারে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় আকবর আলী (৩৫) নামে এক বাংলাদেশিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় সে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়লে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন সাদীপুর গ্রামের বিজিবি‘র পোতা পোস্টের বিপরীতে ভারতের জয়ন্তীপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আটক আটক আকবার আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কলবাড়ি গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

জানা যায়, ৬ মাস পূর্বে কাজের সন্ধানে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় যায় আকবার আলী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দালালের মাধ্যমে ভারতের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় ভারতের হরিদাসপুর ১৫৮ বিএসএফ ব্যাটালিয়নের জয়ন্তীপুর ক্যাম্পের টহলদল তাকে ধাওয়া করে। ধরতে না পেরে বিএসএফ এ সময় দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আকবার আলী বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এলে তাকে আটক যশোর ৪৯ বিজিবি বেনাপোল চেকপোস্ট আইসিপির পোতা পোষ্টের টহলদল।

এ ব্যাপারে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফ বিজিবিকে জানিয়েছেন ভারত থেকে মাদক পাচারের সময় মাদক চোরাচালানীকে আটক করতে দুই রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে চার পোটলা ফেনসিডিলও উদ্ধার করেছে বিএসএফ। গুলির আতংকে একজন বাংলাদেশে চলে আসে অন্যরা ভারতীয় সীমান্তে পালিয়ে যায় বলে তারা জানায়। আটক আকবার আলী অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page