October 13, 2026, 11:55 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল সীমান্তে যাত্রীর পেটে ১৬ লাখ টাকার স্বর্ণ !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের  বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে দুটি স্বর্ণেরবারসহ তানভীর (২৩) নামে বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

রোববার (৭ মে) দুপুর দেড়টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ওই  যাত্রীকে আটক করা হয়। সে ঢাকার দোহার থানা সদরের মজিবর রহমানের ছেলে। তার পাসপোর্ট নম্বর-ই০০৩৬১৩২২।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতগামী একজন পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে এমন গোপন সংবাদ পেয়ে দুপুরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান নেয়।

এ সময় যাত্রী তানভীরকে সন্দেহজনকভাবে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের বিষয়টি স্বীকার না করায় তাকে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করা হয়। তাতে বেলুনে মোড়ানো দুটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২৩২ গ্রাম এবং সিজার মূল্য ১৬ লাখ ২৪ হাজার টাকা।

আটক তানভীরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্বর্ণগুলো সরকারি ট্রেজারীতে জমা প্রদান করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দার ওই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page