September 30, 2026, 3:18 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরে ঈদের নামাজ নিয়ে বিরোধে বোমা হামলায় বিএনপি কর্মী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় আব্দুল হাই (৫০) নামের এক ওয়ার্ড বিএনপি কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মো. জিয়া (৩২) নামের আরও একজন।

শনিবার (৭ জুন) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া জামতলার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই (৫০) ওই গ্রামের হারান হরকরার ছেলে। সে ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, ডুপপাড়া ঈদ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই সমর্থক আবু সাইদ ও আব্দুল হাইর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড় অবস্থান করছিলেন। এসময় ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেলযোগে এসে আব্দুল হাইর উপর বোমা ছুড়ে পালিয়ে যায়।

এ সময় আব্দুল হাই ও মো. জিয়া বোমার আঘাতে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত্যু ঘোষণা করেন। জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়না তদন্তেরর জন্য রোববার যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশি অভিযানের চলছে বলে জানান তিনি।

স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার ন্যায়বিচার চেয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page