March 22, 2026, 12:20 pm
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার আলমগীর হোসেন (৪২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (২২ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত চৌগাছা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাসিলা গ্রামের লক্ষ্মীপুর পাড়ায় ফজলুর রহমান ওরফে ফজলুর গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন আলমগীর হোসেন।

বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন বেরিয়ে এসে তাকে আটক করে। একপর্যায়ে জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরো জানান, পরে অবস্থার অবনতি হলে দুপুর পৌনে ২টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান আলমগীর। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page