October 12, 2026, 10:12 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-ম্যাগজিন-গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে সদর উপজেলার মধুগ্রামে অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলার নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। গ্রেপ্তার লিটন গাজী (৩৮) মধুগ্রামের নূর ইসলাম গাজীর ছেলে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম লিটন গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় লিটন গাজীর ঘর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন গাজী জানিয়েছেন, ভারত থেকে আনা এসব অস্ত্র চট্টগ্রাম ও কক্সবাজারে পাঠানোর কথা ছিল। লিটন গাজীর বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে।

লিটন গাজীর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল হক ভূঞা।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page