September 2, 2026, 9:36 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

যশোরে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এসআই বরখাস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের চৌগাছায় ঘুষ নেওয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৬ জুন) যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্তের পর তাকে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রহুল আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ অপ্রাপ্ত বয়সী এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের সহযোগিতা চান বাবা। এর জেরে চৌগাছা থানার এসআই আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে ছেলের বাবা জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে।

পরে স্থানীয়দের সহযোগিতার ছেলে ও মেয়েকে উদ্ধার করা হলে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়। কিন্তু ছেলে ও মেয়েকে থানায় হাজির করার জন্য দুই পরিবারকে চাপ দিতে থাকে এসআই আশরাফ। এক পর্যায়ে জাহিদুল ইসলামকে থানা থেকে ছাড়িয়ে নিতে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি।

তাছাড়া গত ৫ এপ্রিল সন্ধ্যায় উপজেলার মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। এদের মধ্যে দুইজন ক্রেতা এবং একজন বিক্রেতা। পরে অভিযোগ ওঠে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বিক্রেতাকে ছেড়ে দিয়ে দুজন ক্রেতাকে আটক দেখায় এসআই আশরাফ।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এসআই আশরাফের বিরুদ্ধে তদন্ত চলছিল। পৃথক এই দুই অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে এসআই আশরাফ হোসেন বলেন, আমার কিছু বলার নেই। কারণ পত্রিকায় লিখলে আমার কোনো লাভও নেই। ক্ষতি যা হওয়ার, তা হয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page