April 6, 2026, 1:17 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণের চেষ্টা ; ব্যর্থ হয়ে ছুরিকাঘাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরে ঢুকে ৪ বছরেরে শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এ ঘটনা ঘটে।

আহতের ভাই জানান, তাদের প্রতিবেশী হাসান আলী (১৮) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়৷ তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসানসহ তার সহযোগীরা৷

ভুক্তভোগীর পিতা জানান, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশি হাসান এ কাণ্ড ঘটিয়েছে৷ তিনি তার মেয়ে ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন৷

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দু’জন জড়িত রয়েছে৷ তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি৷

তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page