March 27, 2026, 6:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

যশোরে চালডাল ডটকমের ৮ শতাধিক কর্মীর বিক্ষোভ-ভাঙচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক-এ অবস্থিত অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান ‘চালডাল ডটকম’-এর ৮ শতাধিক কর্মী বকেয়া বেতনের দাবিতে সোমবার (২ মার্চ) বিক্ষোভ করেন। কর্মীরা পার্কের ভেতরে ও অফিস কক্ষে বিক্ষোভ শুরু করলে পার্ক কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেন। উত্তেজনা বেড়ে গেলে কর্মীরা ফটক ভাঙচুর করেন। এ ঘটনায় দুই কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্মীরা জানান, চালডাল ডটকম ২০১৯ সালে পার্কটিতে যাত্রা শুরু করে। পার্কের ১২ ও ১৪ তলায় প্রতিষ্ঠানটির কল সেন্টার পরিচালিত হয়, যেখানে ৮ শতাধিক কর্মী কাজ করেন। তবে গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। অধিকাংশ কর্মী যশোর শহরে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করছেন, ফলে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কর্মীদের অভিযোগ, বেতন দাবি করলে তাদের হেনস্তা করা হয়। সোমবারও বেতন চাইতে গেলে কল সেন্টারের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এতে তারা তৎক্ষণাৎ বিক্ষোভ শুরু করেন।

এক কর্মী প্রমি বলেন, “এতদিন ধরে বেতন পাইনি, মানবেতর জীবনযাপন করায় বাধ্য হয়ে এই কর্মসূচি নিতে হয়েছে। আমরা শিক্ষার্থীও আছি, বেতন না পেলে চলবে না। বেতন চাইলে চাকরি ছাড়তে বলা হয়, তবুও বেতন দেওয়া হয় না।”

আরেক কর্মী আজমীর জানান, “৮ শতাধিক কর্মীর বেতন ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বকেয়া রয়েছে। বেতন চাইতে গেলে মারধরের ঘটনাও ঘটেছে। রোজার ঈদের আগে বেতন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনেকের চাকরি বাতিল করা হয়েছে।”

পার্কের ইনভেস্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজালাল বলেন, কর্মীদের বিক্ষোভের বিষয়টি পার্ক কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বেতন পরিশোধে চালডালের সঙ্গে কথা বলবেন।

চালডাল ডটকম যশোরের সহকারী পরিচালক অভিজিৎ সরকার বলেন, ব্যবসার অবস্থার কারণে বেতন বকেয়া রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমাধানের চেষ্টা করছি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page