November 12, 2026, 7:15 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল স্থলবন্দরে ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক আটক বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের তুলনায় বেশি : স্পিকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন : ড. নাহরিন খান ফরিদপুরে নিজ বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন ; ‘ভিজিটর ভিসা’ চালু
এইমাত্রপাওয়াঃ

যশোরে জমি ক্রয়কে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা ; ঘাতক আটক

ইয়ানূর রহমান : যশোর জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ঢের টার দিকে সদরের মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই কোতোয়ালি থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে।

নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ ধারালো হাসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করেন । পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনেরা আহত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবার। ওই জমি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা মামাতো-ফুফাতো ভাই বলেও জানা গেছে।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করা হয়। ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই নভেম্বর, ২০২৬
  • ২৮শে কার্তিক, ১৪৩৩
  • ২রা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page