March 28, 2026, 8:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময় 

ফারুক আহমেদ, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ সরকারের কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদকে ৫ মার্চ ২৬ বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবু তোহা বলেন, বাংলাদেশের দেশীয় ঔষধ শিল্প তথা ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল চিকিৎসা পদ্ধতির প্রধান উপাদান ভেষজ উদ্ভিদ তথা আমলকি, হরিতকি, বহেরা, কালো মেঘ, অর্জুন, অশ্বগন্ধা, চিরতা, যষ্টিমধু, নাগেশ্বর, ধাইফুল, স্টেভিয়া, দারুচিনি, মেথি ও পাথরকুচি সহ বিভিন্ন ধরনের উদ্ভিদের ফল- ফুল, ছাল সহ বিভিন্ন উপকরণ ব্যবহার হয়ে থাকে। কিন্তু এ সকল উদ্ভিদের উপরে পর্যাপ্ত গবেষণা না থাকায় দুষ্প্রাপ্য অনেক ঔষধি উদ্ভিদ হারিয়ে যেতে বসেছে। একটি পৃথক গবেষণা ইনস্টিটিউট গঠন করা হলে এ দেশ থেকে ভেষজ  উদ্ভিদ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

যশোর জেলার কৃষি গবেষণা ইনস্টিটিউট অথবা চৌগাছার তুলা উন্নয়ন কেন্দ্রে  এটি প্রতিষ্ঠিত করা গেলে আলাদা কোন জমির প্রয়োজন হবে না। বিদ্যমান জমি ও ভবন ব্যবহার করে মেডিসিনাল প্লান্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করলে সরকারের তেমন কোন খরচ হবে না। পৃথিবীর উন্নত দেশ সহ ভারত ও পাকিস্তানেও মেডিসিনাল প্লান্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সেখানে উন্নত মানের ভেষজ  উদ্ভিদের উপর গবেষণা করা হয় এবং  প্রতিবছর সেসব দেশ থেকে প্রচুর পরিমাণে ভেষজ উদ্ভিদ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।

এদিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ মাননীয় কৃষিমন্ত্রী বরাবর মেডিসিনাল প্লান্ট রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবিতে একটি পত্র প্রদান করা হয়। কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনু বিভাগের অতিরিক্ত সচিবের সাথে এটি বাস্তবায়নের বিষয়ে ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবু তোহা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি বিষয়টি নিয়ে সহায়তা করবেন বলে জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page