March 26, 2026, 6:47 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

যশোরে সন্তানের মুক্তির দাবিতে কুয়েত প্রবাসীর সংবাদ সম্মেলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মোশাররফ হোসেন: দীর্ঘ ৩৬ বছর কুয়েত আছেন প্রবাসী শেখ মো. ফজলুল করিম টুটুল। দেশের বাড়ি যশোর জেলার কোতয়ালী থানার বারান্দী পাড়ার মোল্যা পাড়া আমতলা গ্রামে।তার অভিযোগ, বিগত সরকারের আমলে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কুয়েত প্রবাসীর সন্তান যশোরের মো. মেহেদি হাসান রাজার ওপর আক্রমন করে। পরে কিছু অসাধু পুলিশের সহায়তায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে আইনের অপব্যবহার করে যাবজ্জীবন সাজাও প্রদান করে। এমন অভিযোগ এনে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে সালমিয়া ভোজন বাড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশী শেখ মো. ফজলুল করিম টুটুল।

সংবাদ সম্মেলনে উক্ত মামলা মিথ্যা এবং দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে এই মামলা প্রত্যাহার করে পুনঃরায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান তিনি।

তিনি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাছেও দেশে কর্তৃপক্ষকে সুপারিশ করতে আবেদন করেন যেখানে যশোরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রবাসী কল্যাণ ডেক্স, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর অনুলিপি পাঠান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page