March 5, 2026, 11:02 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

যশোরে ১১ মাস বয়সী শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের ঝিকরগাছায় ১১ মাস বয়সী শিশু সন্তানসহ এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর ওপর অভিমান করে শিশু সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

রোববার (১১ আগস্ট) গভীর রাতে উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

শিশুটির নাম আইমান রহমান এবং সৌদি আরব ফেরত ওই যুবকের নাম ইমামুল হোসেন (২৪)। ইমামুল হোসেন উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের ছেলে।

ইমামুল হোসেনের বড় ভাই আলতাফ হোসেন বলেন, ‘রোববার বেলা ১১টার দিকে ইমামুলের স্ত্রী মমতাজ বাড়ি যেতে চান। তবে সোমবার যাওয়ার কথা বলেন ইমামুল। একপর্যায়ে সন্তানকে রেখে চলে যান মমতাজ। এতে স্ত্রীর ওপর অভিমান করে পরে রাত ১২টার দিকে দাদির কাছ থেকে শিশুসন্তান আয়মানকে নিজের কাছে এনে শ্বাসরোধ করে হত্যার পর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমামুল।’

স্থানীয় ইউপি সদস্য শাহাজান আলী বলেন, ৭ বছর ধরে সৌদি আরব থাকতেন ইমামুল। মাস ৬ আগে বাড়িতে বেড়াতে আসেন। দু-এক দিন পর ফেরত যাওয়ার কথা ছিল। পরিবারের অমতে বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করেন ইমামুল।

মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক (এসআই) মো. মোকলেছুজ্জামান বলেন, শিশুটির গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন ইমামুল।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, এ ঘটনায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page