September 25, 2026, 3:31 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। বুধ (২০ আগস্ট) ও বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. জাফরের ছেলে মো. কালু (৪০), রমজান শিকদারের ছেলে সুলতান শান্ত (২৫), চৌগাছা উপজেলার মো. শাফাউদ্দিনের মেয়ে শারমিন (২১) ও একই উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রূপা (২৮)।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আনোয়ার ইকবাল এই চক্রের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হন। পরে তার ভাগ্নে নাছিম রেজা এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় এজাহার দায়ের করলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ভিকটিমের এজাহারের ভিত্তিতে এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গ্রেপ্তার পাঁচজন যশোর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে হানি ট্র্যাপের মাধ্যমে লোকজনকে আটকে রেখে নির্যাতন ও টাকা আদায় করে আসছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page