March 27, 2026, 1:49 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকান্ডে পুড়ে গেছে ২শত বছরের পুরোনো নথি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যশোরে  রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডে প্রায় ২০০ বছরের পুরোনো নথি পুড়ে গেছে।

আজ শুক্রবার যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানিয়েছেন, ভবনের দুটি কক্ষে সংরক্ষিত পুরোনো নথি রক্ষা করা সম্ভব হয়নি।

‘বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুরোনো রেজিস্ট্রি ভবনে আগুন লাগার তথ্য পাওয়া যায়। ঘটনাস্থলে আমরা দায়িত্বরত কাউকে পাইনি। আমরা তালা ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে,’ বলেন তিনি।

ফিরোজ আরও বলেন, ‘ভবনটিতে বিদ্যুৎ সংযোগ ছিল না। শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তে উঠে আসবে।’

‘তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে,’ যোগ করেন এই কর্মকর্তা।

যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় বসবাস করেন শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন। এর আগে তিনি যশোর ভূমি অফিসে দায়িত্ব পালন করেছেন। ঘটনাস্থলে তার সঙ্গে কথা হয়। মিলন জানান, রেকর্ড কক্ষে ১৭৪১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল।

‘অত্যন্ত প্রয়োজন ছাড়া ভবনটি সাধারণত খোলা হতো না। পুরোনো প্রায় সব নথি সম্পূর্ণ পুড়ে গেছে। অবশিষ্ট কিছু নথি আগুন নেভাতে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,’ বলেন তিনি।

মিলন জানিয়েছেন, কক্ষ দুটিতে থাকা ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে গেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের তথ্য পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন। তিনিও জানিয়েছেন, ঘটনাস্থলে তিনি নৈশপ্রহরীকে দেখতে পাননি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page