April 28, 2026, 4:01 pm
শিরোনামঃ
অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স ১ মে এর পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে ট্রাম্পকে জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় ট্রেন বিলম্বে ছাড়ছে : রেলমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদযাত্রায় যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় ট্রেনে বগি সংযোজন করতে হচ্ছে। ফলে কিছু কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে। এছাড়া যাত্রাপথে ক্রসিংসহ নানা কারণে ট্রেন আসতে দেরি হয়, তবে আশা করছি এসব সমস্যার সমাধান হয়ে যাবে।

বৃহস্পতিবার (১৩ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আমরা সফলতার সাথে গতকাল বুধবার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। যা সম্ভব হয়েছে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা বাহিনীদের সহযোগিতায়। আমরা চেষ্টা করছি যে সীমিত সামর্থ্যের মধ্যেই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে প্রতিদিন ৬৪ ট্রেন ছেড়ে যায়। আজ দুই একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন সময়মতো ছেড়ে গেছে। এছাড়া আমরা স্পেশাল আম ও গবাদি পশুর জন্য ট্রেন চালু করেছি।

আজকের বাংলা তারিখ



Our Like Page