October 10, 2026, 6:09 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

যাত্রী কল্যাণ সমিতিকে ওপেন চ্যালেঞ্জ দিলেন সড়কমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যাত্রী কল্যাণ সমিতি মনগড়া তথ্য দিচ্ছে ঈদ যাত্রায় কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এমনকি তিনি যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদককে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন।

আজ রাজধানীতে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যাত্রী কল্যাণ সমিতি মনগড়া তথ্য দিচ্ছে। সরকারিভাবে বিআরটিএ, হাইওয়ে পুলিশ নিয়মতান্ত্রিক ভাবে সঠিক ডাটা কালেক্ট করছে। সেখানে ঈদ যাত্রায় নৈরাজ্যের কোন তথ্য পাওয়া যায় নি।

তিনি আরও বলেন, যাত্রী কল্যাণ সমিতির কোন সঠিক রেজিস্ট্রেশন আছে কিনা জানা নেই। তাদের ডাটার কোন ব্যাখ্যা নেই। সাড়া বছর খোঁজ না থাকলেও ঈদের সময় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে মনগড়া বিবৃতি দেন এই সমিতির সাধারণ সম্পাদক। উনি বিশেষ উদ্দেশ্যে এসব কথা বলেন বলে মনে করেন শেখ রবিউল আলম।

এমনকি ঈদ যাত্রায় ভাড়ার বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদককে ওপেন চ্যালেঞ্জ দেন মন্ত্রী। তিনি বলেন, ঈদ যাত্রায় নৈরাজ্যের কোন তথ্য নিয়ে দ্বিমত থাকলে তারা সরকার পক্ষের সাথে বিতর্ক করতে পারেন। এরপর ঠিক করা হবে কারা সফল আর কারা ব্যর্থ।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page