September 30, 2026, 1:02 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যারা গাড়ি ভাঙচুর করে ও যাদের নামে মামলা আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে বিএনপির আন্দোলনকে বন্ধ করতে সরকার নেতাকর্মীদের গ্রেপ্তার করছে— বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা অন্যায়কারী, গাড়ি ভাঙচুর করেন, যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, সরকার যেকোনো অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।

শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে দলটির অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো অবস্থায় আমরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। যারা অন্যায় করেন, যারা গাড়ি ভাঙচুর করেন, তাদের বিরুদ্ধে মামলা হয়। তারাই গ্রেপ্তার হন।’

৫ জুন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এ বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে সোমবার (২৯ মে) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গেলে তাদের আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। জামায়াতের ঘোষিত সেই কর্মসূচির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াতের ৫ জুনের কর্মসূচি বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, বিষয়টি দেখছি।’

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। জাগো হিন্দু পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পাল।

আজকের বাংলা তারিখ



Our Like Page