September 7, 2026, 1:24 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যারা নির্বাচনে অংশ নেবে না তারা রাজনৈতিক সংকটে পড়বে : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন যথাসময়ে হবে। সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনে যাদের সক্ষমতা আছে তারা অংশ নেবে। যারা নির্বাচনে অংশ নেবে না তারা ভবিষ্যতে রাজনৈতিক সংকটে পড়বে।’

শনিবার (৩ জুন) দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বর্তমান সরকার পতনের দাবিতে ২০১২ সাল থেকে আন্দোলন শুরু করেছিল খালেদা জিয়া। ২০১২ সাল থেকে দেশের মানুষ শুনে আসছে তাদের এক দফা যে ঈদের পরে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হবে। এখন পর্যন্ত শেখ হাসিনা রাষ্ট্রের ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। বিএনপির আন্দোলন কোথায় গেছে সেটা জনগণ দেখছে। বিএনপির এই সব কথাবার্তা নিয়ে জবাব দেওয়ার কোনও যৌক্তিকতা আছে বলে মনে করি না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এই দেশে একটি প্রতিষ্ঠিত সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ দল। যেটা দেশে শুধু নয় বিদেশের আদালতেও বার বার প্রমাণিত হয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠিত দুর্নীতি এবং সন্ত্রাসী দলের নেতাকর্মীরা কি কথা বললেন, এটা নিয়ে দেশের মানুষ বেশি একটা ভাবনার মধ্যে নেই।’

বাজেট নিয়ে বিএনপির এক শীর্ষ নেতার মন্তব্যের প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপির একজন র্শীষ নেতা বাজেট পেশ হওয়ার আগে উনি বাজেট নিয়ে বিস্তারিত ব্রিফিং করে গণবিরোধী আখ্যা দিয়েছেন। উনি কি বাজেটটি পড়ে দেখেছেন? সরকারের বিরুদ্ধে অযৌক্তিকভাবে মিথ্যাচার করা যাদের অভ্যাস তারা করে যায়। বিএনপি এখন না বুঝে এ সমস্ত কথা বলছে।’

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার দেলদার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page