April 8, 2026, 4:55 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন সিলেটি তরুণ ও এক ট্যাক্সিচালকসহ চার ব্রিটিশ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বোল্টনের উইগান রোডে এই দুর্ঘটনা ঘটে।
লন্ডন থেকে সাংবাদিক মশাহিদ আলী জানান, একটি লাল রঙের সিট লিওন গাড়ির সঙ্গে সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তিন তরুণ সিট লিওন গাড়িতে ছিলেন। বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন— মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল এবং মুহাম্মদ দানিয়াল আসগর আলী। নিহত তিনজনের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে এবং তাদের গ্রামের বাড়ি সিলেট জেলায়।
দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি হলেন ট্যাক্সিচালক মোসরাব আলী। তার বয়স ৫০-এর কোঠায় বলে জানা গেছে।
এই দুর্ঘটনার পর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল ঘটনাটিকে পুরো কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, উইগান রোডে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধারণ হয়েছে। ঘটনার সময়কার কোনো ড্যাশক্যাম ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর তথ্য থাকলে পুলিশকে তা জানানোর আহ্বান জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page