September 7, 2026, 9:46 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্য-ইউক্রেন একশ’ বছরের অংশীদারিত্ব চুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন ও তার মিত্রদের সঙ্গে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা বলেছেন স্টারমার। এছাড়া একশ’ বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরো সমর্থন দেওয়ার ঘোষণাও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেন স্টারমার। এ সময় ‘একশ’ বছরের অংশীদারিত্ব’ চুক্তি সই করেন দুই নেতা। এর মাধ্যমে কিয়েভকে আরো সমর্থন দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

কিয়েভ থেকে এএফপি আজ এই খবর জানায়।

গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম ইউক্রেন সফর। এই সফরে দুই দেশের মধ্যে ‘আগের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে এর প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ইউক্রেনের সাথে রাশিয়ার প্রায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে স্টারমার বলেছেন, ‘যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে।’

জেলেনেস্কি সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে হাল ছেড়ে না দিয়ে ইউক্রেনের প্রতি দীর্ঘ মেয়াদী সামরিক সহায়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবারের এই চুক্তিকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে প্রশংসা করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম বড় সামরিক সমর্থক হিসেবে কাজ করে আসছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page