September 5, 2026, 6:40 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। জনগণের ওপর তাদের বিশ্বাস নেই। আওয়ামী লীগ ভিসানীতির তোয়াক্কা করে না। আওয়ামী লীগের শক্তি জনগণ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর পোরশা উপজেলার শিশা প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না। তাদের আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা মানুষ পুড়িয়ে মেরেছে। তাই জনগণ এখন আর সন্ত্রাসীদের দলকে চায় না

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাঙালি জাতিকে বিশ্বর কাছে সম্মানিত জাতি হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার অবদান মনে রাখতে হবে। দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।

মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page