September 29, 2026, 5:27 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বারে গোলাগুলিতে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক বন্দুকধারীও রয়েছেন। বুধবার স্থানীয় শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বাইকার্স বারে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

সামাজিক মাধ্যম এক্সের (টুইটার) এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ট্রাবুকো ক্যানিয়োন শহরের কুক’স কর্নার বারে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঐতিহাসিক বাইকার্স বারে গোলাগুলির ঘটনা প্রথম নিশ্চিত করে সিবিএস লস অ্যাঞ্জেলস। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয় যে, গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালান। এছাড়া বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে কেসিএএল নিউজ এক প্রতিবেদনে জানায়, হামলাকারী ব্যক্তিকে ডেপুটি সদস্যরা গুলি করেছেন।

শেরিফের কার্যালয় থেকে ওই হামলাকারীর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এমনকি তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়েও কিছু বলা হয়নি। অপরদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় জানিয়েছে, তারা এই গোলাগুলির ঘটনা পর্যবেক্ষণ করছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page