April 26, 2026, 12:37 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্কুলে বন্দুক হামলায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯ জন।

স্থানীয় সময় বুধবার রাজধানী আটলান্টার আপালেচি হাইস্কুলে এই ঘটনা ঘটে। হামলার ঘটনার পরপরই পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা স্কুলে ছুটে আসেন এবং এলাকাটিকে ‘কঠোর লকডাউনের’ অধীনে রাখা হয়।

নিহতদের মধ্যে দুজন শিক্ষক, দুজন শিক্ষার্থী বলে জানিয়েছে তদন্তকারী ব্যুরো।

এই হামলায় জড়িত সন্দেহভাজন ১৪ বছর বয়সী এক কিশোরকে আটককের কথা জানিয়েছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার মূল কারণ জানতে তদন্তের কথা জানিয়েছে কর্মকর্তারা।

স্কুলে হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতাকে মহামারি আখ্যা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page