September 23, 2026, 11:27 am
শিরোনামঃ
গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ি চাপায় ৭ পথচারী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে এবার গাড়ি চাপায় ৭ পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। অঙ্গরাজ্যেটির ব্রাউনসভিল শহরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এরই মধ্যে ঘাতক গাড়িচালককে হেফাজতে নেওয়া হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বিভাগের লেফটেন্যান্ট মার্টিন স্যান্ডোভাল বলেছেন, বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।

স্যান্ডোভাল বলেন, রোববার সকালের দুর্ঘটনায় নিহতরা ওজানাম সেন্টারের কাছে একটি বাস স্টপে অপেক্ষা করছিলেন। নিহতদের মধ্যে কয়েকজন অভিবাসী রয়েছে বলেও জানান তিনি।

ব্রাউনসভিল শহর মেক্সিকো সীমান্তবর্তী। সীমান্ত পেরিয়ে বহু অভিবাসী শহরটিতে আশ্রয় নেন। দুর্ঘটনাস্থলের ওই ভবনটি মূলত এসব লোকজনদের জন্য তৈরি করা হয়েছে। তবে গতকালের ঘটনায় নিহতদের মধ্যে কোনো অভিবাসী আছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়।

অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিংমল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, এক বন্দুকধারী শপিংমলের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

তবে ওই হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ বলছে, একজন ব্যক্তিই বন্দুক নিয়ে হামলা চালিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page